৪৭/১০. অধ্যায়ঃ
এ হাদীসে 'আম্মাহ্ (রহিমাহুল্লাহ) হতে আবু বাক্স ইবনু মুহাম্মাদ ও 'আবদুল্লাহ ইবনু আবূ বাক্স (রহিমাহুমাল্লাহ)-এর বর্ণনায় বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৯৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৩১
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي الرِّجَالِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُقْطَعُ يَدُ السَّارِقِ فِي ثَمَنِ الْمِجَنِّ، وَثَمَنُ الْمِجَنِّ رُبْعُ دِينَارٍ»...[حكم الألباني] حسن صحيح الإسناد
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক-চতুর্থাংশ দীনারের একটি ঢালের মূল্যে চুরির জন্য চোরের হাত কাটা যাবে।
