৪৭/১০. অধ্যায়ঃ
এ হাদীসে 'আম্মাহ্ (রহিমাহুল্লাহ) হতে আবু বাক্স ইবনু মুহাম্মাদ ও 'আবদুল্লাহ ইবনু আবূ বাক্স (রহিমাহুমাল্লাহ)-এর বর্ণনায় বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৯৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৩৯
قَالَ: وَسَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ يَزْعُمُ أَنَّهُ، سَمِعَ عَمْرَةَ تَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ تُحَدِّثُ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُقْطَعُ الْيَدُ إِلَّا فِي رُبْعِ دِينَارٍ فَمَا فَوْقَهُ»----[حكم الألباني] سكت عنه الشيخ
সুলায়মান ইবনে ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
[অপর বর্ণনায়] তিনি (বুকাইর রহঃ) বলেন, আমি সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ)-কে বলতে শুনেছি, তিনি আমরা (রহঃ)-কে বলতে শুনেছেন। আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : এক-চতুর্থাংশ বা তদূর্ধ্ব দীনার পরিমাণ ছাড়া চোরের হাত কাটা যাবে না।
