৪৭/১০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৪৯৩৮ - চোরের হাত কাটা
এ হাদীসে ‘আম্মাহ্ (রহিমাহুল্লাহ) হতে আবু বাক্স ইবনু মুহাম্মাদ ও ‘আবদুল্লাহ ইবনু আবূ বাক্স (রহিমাহুমাল্লাহ)-এর বর্ণনায় বর্ণনাগত পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৪৯৩৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৪৯৩৮
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنِي قُدَامَةُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُثْمَانَ بْنَ أَبِي الْوَلِيدِ يَقُولُ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ يَقُولُ: كَانَتْ عَائِشَةُ تُحَدِّثُ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا تُقْطَعُ الْيَدُ إِلَّا فِي الْمِجَنِّ أَوْ ثَمَنِهِ» وَزَعَمَ أَنَّ عُرْوَةَ قَالَ: «الْمِجَنُّ أَرْبَعَةُ دَرَاهِمَ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
'আয়িশাহ্ (রাঃ) সূত্রে আল্লাহর নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: একটি ঢাল অথবা এর সমমূল্যের কোন দ্রব্য চুরি করা ছাড়া চোরের হাত কাটা যাবে না। 'উরওয়াহ্ (রহঃ) বলেন: ঢালের মূল্য চার দিরহামে হয়।
