৪৭/১০. অধ্যায়ঃ
এ হাদীসে 'আম্মাহ্ (রহিমাহুল্লাহ) হতে আবু বাক্স ইবনু মুহাম্মাদ ও 'আবদুল্লাহ ইবনু আবূ বাক্স (রহিমাহুমাল্লাহ)-এর বর্ণনায় বর্ণনাগত পার্থক্য
সুনানে নাসাঈ : ৪৯৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৪৭
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ، قَالَ: أَنْبَأَنَا الْحَسَنُ بْنُ حَيٍّ، عَنْ مَنْصُورٍ، عَنْ الْحَكَمِ، عَنْ عَطَاءٍ، وَمُجَاهِدٍ، عَنْ أَيْمَنَ قَالَ: «يُقْطَعُ السَّارِقُ فِي ثَمَنِ الْمِجَنِّ، وَكَانَ ثَمَنُ الْمِجَنِّ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دِينَارًا أَوْ عَشْرَةَ دَرَاهِمَ»
আয়মন (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে একটি ঢালের মূল্যের জন্য (চুরির দায়ে) চোরের হাত কাটা হতো, যার মূল্য ছিল এক দিনার বা দশ দিরহাম।
