৪৭/১১. অধ্যায়ঃ
গাছ থেকে ফল চুরি করা
সুনানে নাসাঈ : ৪৯৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৫৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كَمْ تُقْطَعُ الْيَدُ؟ قَالَ: «لَا تُقْطَعُ الْيَدُ فِي ثَمَرٍ مُعَلَّقٍ، فَإِذَا ضَمَّهُ الْجَرِينُ قُطِعَتْ فِي ثَمَنِ الْمِجَنِّ، وَلَا تُقْطَعُ فِي حَرِيسَةِ الْجَبَلِ، فَإِذَا آوَى الْمُرَاحَ قُطِعَتْ فِي ثَمَنِ الْمِجَنِّ»
আমর ইবন শুআয়ব (রাঃ) হতে বর্ণিতঃ
আমর ইবন শু’আইব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হলো, কী পরিমাণ চুরি করলে চোরের হাত কাটা যাবে? তিনি (ﷺ) বললেন: গাছের ফল ঝুলন্ত অবস্থায় চুরি করলে হাত কাটা যাবে না। কিন্তু যখন তা গাছ হতে পেড়ে স্তূপাকারে রাখা হয়, আর সেখান হতে এমন পরিমাণ ফল চুরি হয় যার মূল্য একটি ঢালের মূল্যের সমান, তখন চোরের হাত কাটা হয়।এভাবে যে জন্তু পাহাড়ের চারণভূমিতে চরে (তা চুরি করলে), তাতে হাত কাটা যাবে না। কিন্তু খোয়াড়ে রাখা অবস্থায় চুরি করলে এবং তা যদি একটি ঢালের সমমূল্যের পরিমাণ হয় তাহলে চোরের হাত কাটা যাবে।
