৪৭/১২. অধ্যায়ঃ
ফল খোলায় আনার পর চুরি করা হলে
সুনানে নাসাঈ : ৪৯৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৫৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ سُئِلَ عَنِ الثَّمَرِ الْمُعَلَّقِ فَقَالَ: «مَا أَصَابَ مِنْ ذِي حَاجَةٍ غَيْرَ مُتَّخِذٍ خُبْنَةً، فَلَا شَيْءَ عَلَيْهِ، وَمَنْ خَرَجَ بِشَيْءٍ مِنْهُ فَعَلَيْهِ غَرَامَةُ مِثْلَيْهِ وَالْعُقُوبَةُ، وَمَنْ سَرَقَ شَيْئًا مِنْهُ بَعْدَ أَنْ يُؤْوِيَهُ الْجَرِينُ، فَبَلَغَ ثَمَنَ الْمِجَنِّ فَعَلَيْهِ الْقَطْعُ، وَمَنْ سَرَقَ دُونَ ذَلِكَ فَعَلَيْهِ غَرَامَةُ مِثْلَيْهِ وَالْعُقُوبَةُ»
আব্দুল্লাহ ইব্ন আমর (রাহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আমর (রাঃ) বর্ণনা করেন, গাছে ঝুলন্ত ফল চুরির বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করা হলে তিনি বললেন: যে ব্যক্তি প্রয়োজনের তাগিদে লুকিয়ে কাপড়ে না বেঁধে ফল খায়, তার কোন শাস্তি হবে না। তবে কেউ কাপড়ে বেঁধে নিয়ে ফল খায়, তবে তার দ্বিগুণ জরিমানা হবে এবং শাস্তি দেয়া হবে। আর ফল যদি খোলায় রাখার পর কেউ চুরি করে, আর তার মূল্য একটি ঢালের মূল্যের সমপরিমাণ হয়, তখন তার হাত কাটতে হবে। যদি কোন ব্যক্তির চুরি ঢালের চেয়ে কম মূল্যের বস্তু হয়, তবে তার দ্বিগুণ জরিমানা হবে এবং শাস্তিও হবে।
