৪৭/১২. অধ্যায়ঃ

ফল খোলায় আনার পর চুরি করা হলে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৫৯

قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَهِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلًا مِنْ مُزَيْنَةَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَرَى فِي حَرِيسَةِ الْجَبَلِ؟ فَقَالَ: «هِيَ وَمِثْلُهَا وَالنَّكَالُ وَلَيْسَ فِي شَيْءٍ مِنَ الْمَاشِيَةِ قَطْعٌ، إِلَّا فِيمَا آوَاهُ الْمُرَاحُ، فَبَلَغَ ثَمَنَ الْمِجَنِّ، فَفِيهِ قَطْعُ الْيَدِ، وَمَا لَمْ يَبْلُغْ ثَمَنَ الْمِجَنِّ، فَفِيهِ غَرَامَةُ مِثْلَيْهِ وَجَلَدَاتُ نَكَالٍ». قَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَرَى فِي الثَّمَرِ الْمُعَلَّقِ؟ قَالَ: «هُوَ وَمِثْلُهُ مَعَهُ، وَالنَّكَالُ وَلَيْسَ فِي شَيْءٍ مِنَ الثَّمَرِ الْمُعَلَّقِ قَطْعٌ، إِلَّا فِيمَا آوَاهُ الْجَرِينُ، فَمَا أُخِذَ مِنَ الْجَرِينِ فَبَلَغَ ثَمَنَ الْمِجَنِّ فَفِيهِ الْقَطْعُ، وَمَا لَمْ يَبْلُغْ ثَمَنَ الْمِجَنِّ فَفِيهِ غَرَامَةُ مِثْلَيْهِ وَجَلَدَاتُ نَكَالٍ»...[حكم الألباني] سكت عنه الشيخ

আব্দুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

মুযাইনা গোত্রের এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! পাহাড়ে চড়ে বেড়ায় এমন জন্তুর সম্পর্কে আপনি কী নির্দেশ করেন? তিনি (ﷺ) বললেন: যদি কেউ এরূপ জন্তু চুরি করে, তবে সে যেন তা ফেরত দেয় এবং এরূপ অন্য একটি জন্তুও সঁপে দেয়। এ কারণে তাকে শাস্তি দেয়া হবে কিন্তু হাত কাটা যাবে না। তবে গোয়ালে আনার পর চুরি করলে আর তা যদি হয় একটি ঢালের মূল্যের সমপরিমাণ, তবে হাত কাটা যাবে। অন্যথায় দ্বিগুণ জরিমানা হবে এবং শাস্তি স্বরূপ বেত্রাঘাতও দিতে হবে।ঐ ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল! গাছে ঝুলন্ত ফলের (চুরির) বিষয়ে আপনি কি বলেন? তিনি (ﷺ) বলেন : চোর ঐ ফল এবং আরো ঐ পরিমাণ ফল আদায় করবে, আর তাকে শাস্তিও দেয়া হবে, তবে গাছে ঝুলন্ত কোন ফল চুরিতে হাত কাটা যাবে না। ফল খোলায় রাখার পর একটি ঢালের সমমূল্য পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। আর যদি ঐ পরিমাণের চেয়ে কম হয়; সেক্ষেত্রে দ্বিগুণ জরিমানা দিবে, আর শাস্তিস্বরূপ বেত্রাঘাত করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন