৪৭/১৮. অধ্যায়ঃ
চোরের কাটা হাত তার ঘাড়ে ঝুলানো
সুনানে নাসাঈ : ৪৯৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৮৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَيْرِيزٍ قَالَ: قُلْتُ لِفَضَالَةَ بْنِ عُبَيْدٍ: أَرَأَيْتَ تَعْلِيقَ الْيَدِ فِي عُنُقِ السَّارِقِ مِنَ السُّنَّةِ؟ هُوَ قَالَ: «نَعَمْ، أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَارِقٍ فَقَطَعَ يَدَهُ وَعَلَّقَهُ فِي عُنُقِهِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ ضَعِيفٌ، وَلَا يُحْتَجُّ بِحَدِيثِهِ»
আবদুর রহমান ইব্ন মুহায়রীয (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ফাযালাহ ইবন উবাইদ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম: চোরের হাত কেটে তা তার ঘাড়ে ঝুলিয়ে দেয়া কি সুন্নাত? তিনি বললেন: হ্যাঁ, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এক চোরকে উপস্থিত করা হলে তিনি তার হাত কেটে তার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিলেন।
