৪৮/৭. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ বলেন: “বেদুঈনরা বলে, 'আমরা ঈমান এনেছি'। বল- 'তোমরা ঈমান আননি, বরং তোমরা বল, 'আমরা আনুগত্য স্বীকার করেছি'...।" (সূরাহ্ আল হুজুরাত ৪৯:৪)
সুনানে নাসাঈ : ৪৯৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৯৯২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ ثَوْرٍ، قَالَ مَعْمَرٌ: وَأَخْبَرَنِي الزُّهْرِيُّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ قَالَ: أَعْطَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رِجَالًا، وَلَمْ يُعْطِ رَجُلًا مِنْهُمْ شَيْئًا، قَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطَيْتَ فُلَانًا وَفُلَانًا، وَلَمْ تُعْطِ فُلَانًا شَيْئًا، وَهُوَ مُؤْمِنٌ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْ مُسْلِمٌ» حَتَّى أَعَادَهَا سَعْدٌ ثَلَاثًا، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَوْ مُسْلِمٌ»، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأُعْطِي رِجَالًا، وَأَدَعُ مَنْ هُوَ أَحَبُّ إِلَيَّ مِنْهُمْ، لَا أُعْطِيهِ شَيْئًا مَخَافَةَ أَنْ يُكَبُّوا فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ»
সা’দ ইব্ন আবু ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন। নবী (ﷺ) কিছু লোককে দান করলেন; আর তন্মধ্যে এক লোককে কিছুই দিলেন না। সাদ (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আপনি অমুক, অমুক ব্যক্তিকে দান করলেন কিন্তু অমুক ব্যক্তিকে দান করলেন না, অথচ সে মুমিন। নবী (ﷺ) বললেন: বরং সে মুসলিম। সাদ (রাঃ) কথাটি তিনবার বললেন। আর নবী (ﷺ) তিনবারই বললেন, বরং সে মুসলিম। পরে নবী (ﷺ) বললেন: আমি কোনো লোককে দান করি, আবার কাউকে দান করি না, অথচ সে আমার নিকট তাদের চেয়ে বেশি প্রিয় এই ভয়ে (দান করা থেকে বিরত থাকি) যে, তাদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
