৪৮/১৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫০০১ - ঈমান এবং এর বিধানাবলী
ইসলামের ভিত্তি কয়টি
সুনানে আন-নাসায়ী : ৫০০১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫০০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْمُعَافَى يَعْنِي ابْنَ عِمْرَانَ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنْ ابْنِ عُمَرَ: أَنَّ رَجُلًا قَالَ لَهُ: أَلَا تَغْزُو؟ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصِيَامِ رَمَضَانَ "
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিত। জনৈক ব্যক্তি তাঁকে বলল: আপনি কি যুদ্ধ করেন না? তিনি বললেন: আমি রাসূলুল্লাহ (সাঃ)কে বলতে শুনেছি, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত- এ কথার সাক্ষ্য দান করা যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, সালাত আদায় করা, যাকাত দেয়া, রমাযানের সাওম পালন করা এবং হজ্জ করা।
