৪৮/১৪. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৫০০২ - ঈমান এবং এর বিধানাবলী

ইসলামের উপর বায়‘আত গ্রহণ করা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫০০২

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسٍ فَقَالَ: «تُبَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا - قَرَأَ عَلَيْهِمُ الْآيَةَ - فَمَنْ وَفَّى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَسَتَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ»

'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা এক মাজলিসে নবী (ﷺ) এর সন্নিকটে ছিলাম। তিনি (ﷺ) বললেন: তোমরা আমার কাছে বায়'আত কর যে, তোমরা আল্লাহ তা'আলার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না। তিনি (ﷺ) তাঁদের সম্মুখে এ বিষয়ের একটি পূর্ণ আয়াত তিলাওয়াত করে বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এর হিফাযাত করবে, আল্লাহর নিকট তার সাওয়াব রয়েছে। আর যদি কেউ এর কোন একটি অপরাধ করে ফেলে, আর আল্লাহ তা'আলা তা ঢেকে রাখেন, তবে আখিরাতে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন।

[১] অর্থঃ “তারা আল্লাহর সাথে কোন শরীক স্থির করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানকে হত্যা করবে না; তারা সজ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবে না এবং সৎকাজে তোমাকে অমান্য করবে না” (মুযতাহিনাঃ ১২)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন