৪৮/১৭. অধ্যায়ঃ
ঈমানদারদের মধ্যে (মর্যাদার) তারতম্য
সুনানে নাসাঈ : ৫০০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০০৯
حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَخْلَدٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَأَى مُنْكَرًا فَغَيَّرَهُ بِيَدِهِ فَقَدْ بَرِئَ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُغَيِّرَهُ بِيَدِهِ، فَغَيَّرَهُ بِلِسَانِهِ فَقَدْ بَرِئَ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُغَيِّرَهُ بِلِسَانِهِ، فَغَيَّرَهُ بِقَلْبِهِ فَقَدْ بَرِئَ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সাঈদ আল খুদরি (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, (তিনি (ﷺ) বলেছেন) তোমাদের মধ্যে কেউ যদি কোন মন্দ কাজ দেখতে পায় আর সে তা নিজ হাতে প্রতিহত করে, তবে সে দায়িত্বযুক্ত হল। যদি তার হাতে বাধা দিতে সক্ষম না হয়, তবে মুখ দ্বারা এর প্রতিবাদ করে, তাতে সে দায়িত্বমুক্ত হল। আর যে ব্যক্তি মুখে এর প্রতিবাদ করতে সক্ষম নয়, আর সে মনে মনে এর বিরুদ্ধাচরণ করে, তবে তাতেও সে দায়িত্বমুক্ত হল; আর এটাই দুর্বলতর ঈমানের স্তর।
