৪৮/১৮. অধ্যায়ঃ

ঈমানের প্রবৃদ্ধি

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০১০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مُجَادَلَةُ أَحَدِكُمْ فِي الْحَقِّ، يَكُونُ لَهُ فِي الدُّنْيَا بِأَشَدَّ مُجَادَلَةً مِنَ الْمُؤْمِنِينَ لِرَبِّهِمْ فِي إِخْوَانِهِمُ الَّذِينَ أُدْخِلُوا النَّارَ. قَالَ: يَقُولُونَ: رَبَّنَا إِخْوَانُنَا كَانُوا يُصَلُّونَ مَعَنَا، وَيَصُومُونَ مَعَنَا وَيَحُجُّونَ مَعَنَا، فَأَدْخَلْتَهُمُ النَّارَ؟ قَالَ: فَيَقُولُ: اذْهَبُوا فَأَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ مِنْهُمْ "، قَالَ: " فَيَأْتُونَهُمْ فَيَعْرِفُونَهُمْ بِصُوَرِهِمْ فَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ النَّارُ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ، وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ إِلَى كَعْبَيْهِ، فَيُخْرِجُونَهُمْ فَيَقُولُونَ: رَبَّنَا قَدْ أَخْرَجْنَا مَنْ أَمَرْتَنَا ". قَالَ: " وَيَقُولُ: أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ وَزْنُ دِينَارٍ مِنَ الْإِيمَانِ، ثُمَّ قَالَ: مَنْ كَانَ فِي قَلْبِهِ وَزْنُ نِصْفِ دِينَارٍ حَتَّى يَقُولَ: مَنْ كَانَ فِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ " قَالَ أَبُو سَعِيدٍ: " فَمَنْ لَمْ يُصَدِّقْ فَلْيَقْرَأْ هَذِهِ الْآيَةَ: {إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ} [النساء: 48] إِلَى {عَظِيمًا} [النساء: 27]

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের পার্থিব কোন স্বার্থের কারণেও এতটা বাদানুবাদ করে না, যতটা একজন মু’মিন তার জাহান্নামী ভাইদের জন্য আল্লাহর সাথে করবে। তিনি (ﷺ) বলেন, তারা বলবে: হে আল্লাহ! আমাদের ভাইয়েরা আমাদের সাথে সালাত আদায় করত, আমাদের সাথে সাওম পালন করত এবং আমাদের সাথে হজ্জ করত, আর আপনি তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন।তখন আল্লাহ তা‘আলা বলবেন: তোমরা যাও আর যাকে চিনতে পার তাকে বের করে নিয়ে আসো। তিনি (ﷺ) বলেন, তারা এসে তাদেরকে তাদের চেহারা দেখে চিনতে পারবে। তাদের মধ্যে এমন লোক হবে, যাকে আগুন তার অর্ধেক হাঁটু পর্যন্ত ধরেছে এবং কাউকে পায়ের গোড়ালি পর্যন্ত, তারা তাদেরকে বের করে এনে বলবে : হে আমাদের প্রতিপালক! আপনি যাদেরকে বের করার আদেশ দিয়েছেন, আমরা তাদেরকে বের করেছি।আল্লাহ তা‘আলা বলবেন: তাদেরকেও বের করে আনো যাদের অন্তরে এক দীনার পরিমাণ ঈমান রয়েছে। এরপর বলবেন : ঐ সকল লোককেও বের করে আনো যাদের হৃদয়ে অর্ধ দীনার পরিমাণ ঈমান রয়েছে, অবশেষে বলবেন : এমন লোকেদেরকেও বের করে আনো যাদের অন্তরে অণু পরিমাণ ঈমান রয়েছে। আবু সাঈদ (রাঃ) বলেন: যার বিশ্বাস না হয়, সে এ আয়াত পাঠ করতে পারে,إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ‘‘আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান, পক্ষান্তরে কুপ্রবৃত্তির অনুসারীরা চায় যে, তোমরা [আল্লাহর নিকট হতে] দূরে বহু দূরে সরে যাও’’- (সূরা আন নিসা ৪: ২৭)।

[১] “আল্লাহ্‌ তার শরীক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেউ আল্লাহর শরীক করে, সে এক মহাপাপ করে” (নিসাঃ ৪৮)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন