৪৮/২২. অধ্যায়ঃ
ক্বদরের রাত্রি জাগরণ
সুনানে নাসাঈ : ৫০২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০২৭
حَدَّثَنَا أَبُو الْأَشْعَثِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
আবু হুরায়রা (রা) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রাত্রি জাগরণ করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় কদরের রাত্রিতে জাগরণ করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে।
