৪৮/২৩. অধ্যায়ঃ
যাকাত
সুনানে নাসাঈ : ৫০২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০২৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرَ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ، وَلَا يُفْهَمُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ. قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ» قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ؟ قَالَ: «لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ». قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ» قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لَا إِلَّا أَنْ تَطَوَّعَ». وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ». فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: لَا أَزِيدُ عَلَى هَذَا، وَلَا أَنْقُصُ مِنْهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ»
আবু সুহায়ল তাঁর পিতা হতে বর্ণিতঃ
আবু সুহায়ল তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি তালহা ইবন উবাইদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন: নাজদ অধিবাসীদের জনৈক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হলো যার চুলগুলো ছিল এলোমেলো। যতক্ষণ না সে কাছে আসলো ততক্ষণ পর্যন্ত গুণগুণ শব্দ ব্যতীত তার কথার কিছুই শোনা যাচ্ছিল না, বুঝাও যাচ্ছিল না। সে ইসলাম সম্বন্ধে জিজ্ঞেস করল।রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন : দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত সালাত। সে জিজ্ঞেস করল, এটা ছাড়া কি আমার আরো কিছু করণীয় আছে? তিনি (ﷺ) বললেন: না, কিন্তু তুমি ইচ্ছা করলে নফল আদায় করতে পার।রাসূলুল্লাহ (ﷺ) বললেন : আর রমজান মাসের সাওম। সে বলল: এটা ছাড়াও কি আমার আরো কিছু করণীয় আছে? তিনি (ﷺ) বললেন : না, তবে চাইলে নফল সাওম রাখতে পার। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে যাকাতের কথা বললেন। সে বলল: এটা ছাড়াও কি আমার আরো কিছু করণীয় আছে? তিনি (ﷺ) বললেন : না, তবে তুমি নফল হিসেবে করতে পার।তারপর ঐ ব্যক্তি এই বলতে বলতে চলে গেল যে, আমি আরো কিছু বাড়াবও না এবং এর থেকে কিছু কমাবও না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এই ব্যক্তি যদি সত্য বলে থাকে, তবে সে সফলকাম হয়ে গেছে।
