৪৮/২৪. অধ্যায়ঃ
জিহাদ প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫০৩০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৩০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَضَمَّنَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ، لَا يُخْرِجُهُ إِلَّا الْجِهَادُ فِي سَبِيلِي، وَإِيمَانٌ بِي، وَتَصْدِيقٌ بِرُسُلِي، فَهُوَ ضَامِنٌ أَنْ أُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ أُرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ، نَالَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:আল্লাহ তা’আলা ঐ ব্যক্তির যামিনদার হয়ে যান, যে ব্যক্তি তাঁর পথে বের হয়। আল্লাহ বলেন: তাকে আমার পথে জিহাদ, আমার ওপর ঈমান এবং আমার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া অন্য কিছু বের করেনি। আমি তাকে জান্নাতে প্রবেশ করাব অথবা সওয়াব ও গনীমতসহ তাকে ঐ ঘরে প্রত্যাবর্তন করাব, যে ঘর হতে সে প্রত্যাবর্তন করেছিল।
