৪৮/২৫. অধ্যায়ঃ

খুমুস (যুদ্ধলব্ধ মালের এক-পঞ্চমাংশ) আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৩১

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبَّادٌ وَهُوَ ابْنُ عَبَّادٍ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: إِنَّا هَذَا الْحَيَّ مِنْ رَبِيعَةَ، وَلَسْنَا نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا بِشَيْءٍ نَأْخُذُهُ عَنْكَ، وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا، فَقَالَ: " آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: الْإِيمَانُ بِاللَّهِ - ثُمَّ فَسَّرَهَا لَهُمْ - شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلَاةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا إِلَيَّ خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالْمُقَيَّرِ، وَالْمُزَفَّتِ "

ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল কায়স গোত্রের এক প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, আমরা রবীআ গোত্রের লোক। আমরা ‘নিষিদ্ধ মাস’ ছাড়া আপনার কাছে আসতে পারি না। অতএব আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন, যা আমরা আপনার কাছ থেকে শিখে আমাদের লোকালয়ের ব্যক্তিদের মাঝে এ বিষয়ে দাওয়াত দিতে পারি।তিনি (ﷺ) বললেন: আমি তোমাদেরকে চারটি বিষয়ের আদেশ করছি এবং চারটি বিষয় হতে নিষেধ করছি। আদেশকৃত হলো- আল্লাহর প্রতি ঈমান। এরপর তিনি (ﷺ) তাদের জন্য এর ব্যাখ্যা দিলেন যে, এই সাক্ষ্য দেওয়া “আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল”, সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, তোমরা যে গনীমাতের মাল পাও; তার এক-পঞ্চমাংশ আমার নিকট আদায় করা। আর আমি তোমাদেরকে নিষেধ করছি- দুব্বা (কদুর খোলে প্রস্তুতকৃত পাত্র), হান্তাম (মাটির সবুজ পাত্রবিশেষ), মুকাইইয়ার (কাঠের পাত্রবিশেষ) এবং মুযাফফাত (তৈলাক্ত পাত্রবিশেষ) থেকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন