৪৮/২৭. অধ্যায়ঃ
লজ্জা
সুনানে নাসাঈ : ৫০৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৩৩
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، ح وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، أَخْبَرَنِي مَالِكٌ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ: «دَعْهُ، فَإِنَّ الْحَيَاءَ مِنَ الْإِيمَانِ»
সালিম (রাঃ) তার পিতা [ইব্ন উমর (রাঃ)] থেকে হতে বর্ণিতঃ
সালিম (রহঃ) তার পিতা ইবনু উমর (রাঃ) হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) এক লোকের কাছে দিয়ে অতিক্রম করছিলেন, যে তার ভাইকে লজ্জাশীলতার বিষয়ে উপদেশ দিচ্ছিল। তিনি (ﷺ) বললেন: তাকে ছেড়ে দাও, নিশ্চয় লজ্জাশীলতা ঈমানের অংশ।
