৪৮/৩১. অধ্যায়ঃ
মুনাফিকের দৃষ্টান্ত
সুনানে নাসাঈ : ৫০৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৩৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَثَلُ الْمُنَافِقِ كَمَثَلِ الشَّاةِ الْعَائِرَةِ بَيْنَ الْغَنَمَيْنِ، تَعِيرُ فِي هَذِهِ مَرَّةً، وَفِي هَذِهِ مَرَّةً، لَا تَدْرِي أَيَّهَا تَتْبَعُ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুনাফিকের দৃষ্টান্ত ঐ বকরির মতো, যে বকরির দুই পালের মধ্যস্থলে থাকে। যে কখনো এই পালের দিকে আসে; আবার কখনো ঐ পালের দিকে যায়, সে বুঝতে পারে না; সে কোন দলের অধীনে থাকবে।
