৪৮/৩২. অধ্যায়ঃ
কুরআন তিলাওয়াতকারী মু'মিন ও মুনাফিকের দৃষ্টান্ত
সুনানে নাসাঈ : ৫০৩৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৩৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ، مَثَلُ الْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ، وَرِيحُهَا طَيِّبٌ، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ، كَمَثَلِ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ، وَلَا رِيحَ لَهَا، وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ، كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ، وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ، كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ، وَلَا رِيحَ لَهَا»
আবু মুসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঈমানদার ব্যক্তি যখন কুরআন তিলাওয়াত করে তার উদাহরণ কমলালেবুর মতো; যার স্বাদ ও ঘ্রাণ উভয়ই উত্তম, আর যে ঈমানদার ব্যক্তি কুরআন পড়ে না, তার উদাহরণ খুরমার মতো; যার স্বাদ উত্তম কিন্তু কোন ঘ্রাণ নেই। আর যে মুনাফিক ব্যক্তি কুরআন পড়ে সেই রায়হানাহ্ ফুলের মতো; যার ঘ্রাণ উত্তম কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক ব্যক্তি কুরআন পড়ে না, সেই হানযালাহ ফলের মতো; যার ঘ্রাণ নেই আবার স্বাদও তিক্ত।
