৪৮/৩৩. অধ্যায়ঃ
মু'মিনের আলামাত
সুনানে নাসাঈ : ৫০৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৩৯
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ» قَالَ الْقَاضِي يَعْنِي ابْنَ الْكَسَّارِ: سَمِعْتُ عَبْدَ الصَّمَدِ الْبُخَارِيَّ يَقُولُ: حَفْصُ بْنُ عُمَرَ الَّذِي يَرْوِي عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ لَا أَعْرِفُهُ إِلَّا أَنْ يَكُونَ سَقَطَ الْوَاوُ، مِنْ حَفْصِ بْنِ عَمْرٍو الرَّبَالِيِّ الْمَشْهُورُ بِالرِّوَايَةِ عَنِ الْبَصْرِيِّينَ وَهُوَ ثِقَةٌ، ذَكَرَهُ فِي هَذَا الْخَبَرِ فِي حَدِيثِ مَنْصُورِ بْنِ سَعْدٍ فِي بَابِ صِفَةِ الْمُسْلِمِ سَمِعْتُهُ يَقُولُ: لَا أَعْلَمُ رَوَى حَدِيثَ أَنَسِ بْنِ مَالِكٍ الْمَرْفُوعَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ - بِزِيَادَةِ قَوْلِهِ -، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَأَكَلُوا ذَبِيحَتَنَا، وَصَلَّوْا صَلَاتَنَا» عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ إِلَّا عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ وَيَحْيَى بْنَ أَيُّوبَ الْبَصْرِيَّ، «وَهُوَ فِي هَذَا الْجُزْءِ فِي بَابِ مَا يُقَاتِلُ النَّاسَ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে; তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করে। আল ক্বাযী হলেন ইবন আল কাস্সার (রহঃ), তিনি বলেন, আমি আবদুস সমাদ আল বুখারি (রহঃ)-কে বলতে শুনেছি, যে হাফস ইবন উমর (রহঃ) আবদুর রহমান ইবন মাহদি (রহঃ) থেকে হাদিস বর্ণনা করেছেন তাকে আমি চিনি না। ভুলবশত ওয়াও হরফ বাদ পড়েছে, নামটি হবে হাফস ইবন আমর আর রবালী। তিনি বাসরার মুহাদ্দিসদের নিকট থেকে হাদিস বর্ণনায় সুপ্রসিদ্ধ, তিনি সিক্বাহ রাবি। ‘মুসলিমের বৈশিষ্ট্য’ অধ্যায়ে মানসূর ইবন সাদ (রহঃ)-এর বর্ণিত হাদিস এ সম্পর্কে তিনি উল্লেখ করেছেন।আমি তাকে বলতে শুনেছি, আমি জানি না যে, আনাস ইবন মালিক (রাঃ)-এর মারফু হাদিস, “আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশপ্রাপ্ত হয়েছি..." অতিরিক্ত বক্তব্যসহ "আমাদের কেবলার অনুসরণ করে, আমাদের যবাই করা পশু খায় এবং আমাদের সালাত আদায় করে", হুমায়দ আত-তাওয়ীল থেকে আবদুল্লাহ ইবনুল মুবারক ও ইয়াহিয়া ইবন আইয়ুব আল বাসরি (রহঃ) ছাড়া কেউ বর্ণনা করেছেন বলে তা আমরা জানি না। “কোন কথার উপর লোকজনের বিরুদ্ধে যুদ্ধ করা হবে” শীর্ষক অধ্যায়ে এ অতিরিক্ত অংশ নেই।
