৪৯/৭. অধ্যায়ঃ

অনিয়মিত চিরুনি করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৫৮

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ كَهْمَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ: كَانَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامِلًا بِمِصْرَ، فَأَتَاهُ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ، فَإِذَا هُوَ شَعِثُ الرَّأْسِ مُشْعَانٌّ. قَالَ: مَا لِي أَرَاكَ مُشْعَانًّا وَأَنْتَ أَمِيرٌ؟ قَالَ: «كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا عَنِ الْإِرْفَاهِ». قُلْنَا: وَمَا الْإِرْفَاهُ؟ قَالَ: «التَّرَجُّلُ كُلَّ يَوْمٍ»

আবদুল্লাহ্‌ ইব্‌ন শাকীক (রহঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এর জনৈক সাহাবী মিসরের শাসক ছিলেন। তাঁর সঙ্গীদের মাঝে একজন তাঁর কাছে এসে দেখলো যে, তাঁর চুল শুষ্ক এলোমেলো হয়ে আছে। তিনি বললেন: আপনার চুলগুলো অগোছালো কেন? অথচ আপনি একজন নেতৃস্থানীয় ব্যক্তি? তিনি বললেন: আল্লাহর নবী (ﷺ) আমাদেরকে ‘ইরফাহ’ করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞেস করলাম: ‘ইরফাহ’ কী? তিনি বললেন: প্রতিদিন চিরুনি করা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন