৬/৮. অধ্যায়ঃ
'আস্ত্রের সলাত তাড়াতাড়ি আদায় করা
সুনানে নাসাঈ : ৫০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৬
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَالِكٍ قَالَ: حَدَّثَنِي الزُّهْرِيُّ وَإِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى قُبَاءٍ» فَقَالَ أَحَدُهُمَا: «فَيَأْتِيهِمْ وَهُمْ يُصَلُّونَ». وَقَالَ الْآخَرُ: «وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আসরের সালাত এমন সময় আদায় করতেন যে, সালাত আদায়ের পর কোন গমনকারী কুবা পর্যন্ত যেতেন।(বর্ণনাকারী) যুহরী অথবা ইসহাকের মধ্যে একজন বললেন, গমনকারী এসে কুবা বাসীদেরকে (আসরের) সালাত আদায় করতে দেখতে পেতেন। অন্যজন বলেন, সূর্য তখনো উপরে (উজ্জ্বল) থাকত।
[১] মদিনা থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত।
