৪৯/১০. অধ্যায়ঃ
চুলের ঝুঁটি বা গুচ্ছ
সুনানে নাসাঈ : ৫০৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৬৪
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو شِهَابٍ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ قَالَ: خَطَبَنَا ابْنُ مَسْعُودٍ فَقَالَ: «كَيْفَ تَأْمُرُونِّي أَقْرَأُ عَلَى قِرَاءَةِ زَيْدِ بْنِ ثَابِتٍ بَعْدَ مَا قَرَأْتُ مِنْ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِضْعًا وَسَبْعِينَ سُورَةً، وَإِنَّ زَيْدًا مَعَ الْغِلْمَانِ لَهُ ذُؤَابَتَانِ»
আবূ ওয়ায়ল (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু মাসউদ (রাঃ) আমাদের উদ্দেশে খুতবা দিলেন। তাতে তিনি বললেন: তোমরা কিভাবে আমাকে যায়দ ইবনু সাবিত (রাঃ)-এর মতো কুরআন তিলাওয়াত করতে বলছ? অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর মুখ থেকে শুনে সত্তরেরও বেশি সূরা পাঠ করেছি, আর তখন যায়দ (রাঃ) ছেলেদের সাথে চলাফেরা করত এবং তার মাথায় দু’টি চুলের গুচ্ছ ছিল।
