৪৯/১২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫০৬৭ - সাজসজ্জা
দাড়িতে গিঁট দেয়া
সুনানে আন-নাসায়ী : ৫০৬৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫০৬৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، وَذَكَرَ آخَرَ قَبْلَهُ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، أَنَّ شُيَيْمَ بْنَ بَيْتَانَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رُوَيْفِعَ بْنَ ثَابِتٍ يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا رُوَيْفِعُ، لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ بَعْدِي، فَأَخْبِرِ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحْيَتَهُ، أَوْ تَقَلَّدَ وَتَرًا، أَوْ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ أَوْ عَظْمٍ، فَإِنَّ مُحَمَّدًا بَرِيءٌ مِنْهُ»
রুওয়াইফি' ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে রুওয়ায়ফি'! হয় তো তুমি আমার পরে দীর্ঘায়ু লাভ করবে, তুমি লোকেদেরকে জানিয়ে দিবে: যে ব্যক্তি দাড়িতে গিঁট দিবে অথবা ধনুকের ছিলা দিয়ে পশুর গলা বাঁধবে বা পশুর গোবর বা হাড় দিয়ে ইস্তিঞ্জা করবে, তার সাথে মুহাম্মাদ (ﷺ)-এর সম্পর্কচ্ছেদ হবে।
