৪৯/১৭. অধ্যায়ঃ
হলুদ রঙের খিযাব লাগানো
সুনানে নাসাঈ : ৫০৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৮৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّهُ سَأَلَهُ: هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «لَمْ يَبْلُغْ ذَلِكَ، إِنَّمَا كَانَ شَيْءٌ فِي صُدْغَيْهِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
কাতাদা (রহঃ) তাঁকে জিজ্ঞেস করলেন : রাসূলুল্লাহ (ﷺ) কি খিযাব ব্যবহার করেছিলেন?তিনি বললেন : না, তাঁর খিযাব-এর প্রয়োজনই দেখা দেয়নি। কেবল তাঁর কানের কাছাকাছি কিছুটা চুলে পাকা শুরু হয়েছিল।
