৪৯/১৮. অধ্যায়ঃ
মহিলাদের জন্য খিযাব
সুনানে নাসাঈ : ৫০৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৮৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا مُطِيعُ بْنُ مَيْمُونٍ، حَدَّثَتْنَا صَفِيَّةُ بِنْتُ عِصْمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، مَدَّتْ يَدَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكِتَابٍ فَقَبَضَ يَدَهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، مَدَدْتُ يَدِي إِلَيْكَ بِكِتَابٍ فَلَمْ تَأْخُذْهُ، فَقَالَ: «إِنِّي لَمْ أَدْرِ أَيَدُ امْرَأَةٍ هِيَ أَوْ رَجُلٍ» قَالَتْ: بَلْ يَدُ امْرَأَةٍ، قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ بِالْحِنَّاءِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা একটা পত্র দেয়ার জন্য নবী (ﷺ)-এর দিকে হাত বাড়িয়ে দিলে, তিনি তাঁর হাত গুটিয়ে নিলেন। ঐ মহিলা বলল : হে আল্লাহর রাসূল! আমি আপনার দিকে পত্র এগিয়ে দিলাম, অথচ আপনি তা প্রত্যাখ্যান করলেন। তিনি (ﷺ) বললেন: এটা কি পুরুষের হাত, না নারীর হাত, তা আমি বুঝতে পারিনি। তিনি (ﷺ) বললেন : তুমি যদি নারী হতে তাহলে তোমার হাতের নখগুলো তো মেহেদী দ্বারা রঙিন করতে।
