৪৯/২১. অধ্যায়ঃ
চুলের সাথে চুল জোড়া লাগানো
সুনানে নাসাঈ : ৫০৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৯৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ: رَأَيْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَلَى الْمِنْبَرِ وَمَعَهُ فِي يَدِهِ كُبَّةٌ مِنْ كُبَبِ النِّسَاءِ مِنْ شَعْرٍ، فَقَالَ: مَا بَالُ الْمُسْلِمَاتِ يَصْنَعْنَ مِثْلَ هَذَا، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَيُّمَا امْرَأَةٍ زَادَتْ فِي رَأْسِهَا شَعْرًا لَيْسَ مِنْهُ، فَإِنَّهُ زُورٌ تَزِيدُ فِيهِ»
সাঈদ আল-মাকবুরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মুআবিয়া ইবনু আবু সুফিয়ানকে মিম্বারের উপর দেখেছি, তখন তাঁর হাতে মহিলাদের চুলের একটি গোছা ছিল। তিনি বললেন: মুসলিম মহিলাদের কি হলো যে, তারা এমন কাজ করে। অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে মহিলা স্বীয় মাথার চুল অন্যের চুল দ্বারা বাড়ায় যা তার মাথার নয়, সে মিথ্যাকেই পরিবর্ধন করে।
