৪৯/২৩. অধ্যায়ঃ
যে নারী চুল সংযোজন করায়
সুনানে নাসাঈ : ৫০৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৯৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَزْرَةَ، عَنْ الْحَسَنِ الْعُرَنِيِّ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ مَسْرُوقٍ أَنَّ امْرَأَةً أَتَتْ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ فَقَالَتْ: إِنِّي امْرَأَةٌ زَعْرَاءُ أَيَصْلُحُ أَنْ أَصِلَ فِي شَعْرِي؟ فَقَالَ: لَا، قَالَتْ: أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ تَجِدُهُ فِي كِتَابِ اللَّهِ؟ قَالَ: لَا بَلْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَجِدُهُ فِي كِتَابِ اللَّهِ، وَسَاقَ الْحَدِيثَ
মাসরুক (রহঃ) হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর কাছে এসে বলল, আমার মাথায় চুল খুব কম। আমি কি আমার মাথার পরচুলা লাগাতে পারি? তিনি বললেন : না। সে বলল : আপনি কি তা রাসূলুল্লাহ (ﷺ) হতে এ বিষয়ে কিছু শুনেছেন? না, এটা আল্লাহর কিতাবে রয়েছে?রাবী (আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)) বললেন : আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটও শুনেছি এবং আল্লাহর কিতাবেও আমি এরূপ পেয়েছি। অতঃপর তিনি পুরো হাদীস বর্ণনা করলেন।
