৬/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১১ - মুনাফিকের সালাত ও আসর দেরি করার সতর্কতা
‘আসরের সলাত বিলম্বে আদায় করার ব্যাপারে সাবধান বাণী
আসরের সালাত দেরি করা: মুনাফিকের সালাত সম্পর্কে সতর্ক হাদিস
সুনানে আন-নাসায়ী : ৫১১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১১
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرِ بْنُ إِيَاسِ بْنِ مُقَاتِلِ بْنِ مُشَمْرِجِ بْنِ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنَ الظُّهْرِ وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ، فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ قَالَ: أَصَلَّيْتُمُ الْعَصْرَ؟ قُلْنَا: لَا. إِنَّمَا انْصَرَفْنَا السَّاعَةَ مِنَ الظُّهْرِ. قَالَ: فَصَلُّوا الْعَصْرَ.قَالَ: فَقُمْنَا فَصَلَّيْنَا، فَلَمَّا انْصَرَفْنَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ: جَلَسَ يَرْقُبُ صَلَاةَ الْعَصْرِ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهَا إِلَّا قَلِيلًا»
‘আলা (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি যুহরের সালাত আদায় করার পর আনাস ইবনু মালিক (রাঃ)-এর বাসরায় অবস্থিত বাসভবনে উপস্থিত হলেন, তাঁর বাড়ি মসজিদের পাশেই ছিল। 'আলা (রহঃ) বলেন, আমরা যখন তাঁর নিকটে উপস্থিত হলাম, তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি 'আসরের সালাত আদায় করেছ? আমরা বললাম, না। আমরা তো এই মাত্র যুহরের সালাত আদায় করলাম। তিনি বললেন, এখন 'আসরের সালাত আদায় করে নাও।'আলা (রহঃ) বলেন, আমরা তৎক্ষণাৎ সালাতে দাঁড়িয়ে গেলাম এবং সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তা মুনাফিকের সালাত যে বসে সালাতের অপেক্ষারত থাকে, তারপর সূর্য যখন শয়তানের দুই শিং-এর মধ্যবর্তী জায়গায় অবস্থান করে (সূর্যাস্তের সময় নিকটবর্তী হয়ে যায়) তখন চারটি ঠোকর মারে এবং তাতে সামান্যই আল্লাহ তা'আলাকে স্মরণ করে।
[১] “শয়তানের দুই শিং -এর মধ্যবর্তী স্থানে অবস্থান করে”- সূর্য পূজারীরা সূর্যের উদয় ও অস্তের সময় এর পূজা করে। আর শয়তান তাদের পূজা গ্রহণের জন্য সূর্যের সামনে এসে দাঁড়ায়। এটাই উক্ত বাক্যের ভাবার্থ।
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আসরের সালাত দেরি করার বিষয়ে কঠোর সতর্কতা এসেছে। আনাস ইবনু মালিক (রাঃ) লোকদের বলেন, আসরের সালাত আদায় করে নাও। এরপর তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কথা শুনেছেন বলে জানান। নবী صلى الله عليه وسلم বলেছেন, সেটি মুনাফিকের সালাত—যে বসে আসরের অপেক্ষা করে, তারপর সূর্য যখন শয়তানের দুই শিংয়ের মাঝামাঝি অবস্থায় থাকে, তখন উঠে চারটি ঠোকর মারে এবং তাতে আল্লাহকে খুব সামান্য স্মরণ করে। এই হাদিসে মূলত আসরের নামাজকে শেষ মুহূর্তে ঠেলে দেওয়া, তাড়াহুড়া করে আদায় করা এবং সালাতে অল্প আল্লাহর স্মরণ করার বিষয়ে সতর্ক করা হয়েছে। ব্যাখ্যায় কোনো বাড়তি দাবি করা হয়নি; হাদিসে যেটুকু বলা হয়েছে, সেটুকুই সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আসরের সালাতকে সূর্যাস্তের কাছাকাছি দেরি করা থেকে সতর্ক করা হয়েছে।
- সালাতকে ঠোকরের মতো দ্রুত আদায় করা নিন্দিতভাবে এসেছে।
- সালাতে আল্লাহর স্মরণ কম হওয়া একটি গুরুতর সতর্কতার বিষয়।
- আসরের সালাত সময়মতো ও মনোযোগ দিয়ে আদায় করা দরকার।
