৬/৮. অধ্যায়ঃ
'আস্ত্রের সলাত তাড়াতাড়ি আদায় করা
সুনানে নাসাঈ : ৫১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১০
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا أَبُو عَلْقَمَةَ الْمَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: صَلَّيْنَا فِي زَمَانِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، ثُمَّ انْصَرَفْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي، فَلَمَّا انْصَرَفَ قَالَ لَنَا: «صَلَّيْتُمْ؟» قُلْنَا: صَلَّيْنَا الظُّهْرَ. قَالَ: «إِنِّي صَلَّيْتُ الْعَصْرَ». فَقَوَّلُوا لَهُ: عَجَّلْتَ. فَقَالَ: «إِنَّمَا أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ»
আবু সালামা(রহঃ) হতে বর্ণিতঃ
আবূ সালামা (রহঃ) বলেন, আমরা উমর ইবনু আবদুল আজিজ (রহঃ)-এর যামানায় একবার (যুহরের) সালাত আদায় করে আনাস (রাঃ)-এর নিকটে গেলাম এবং তাঁকে সালাত আদায় করা অবস্থায় পেলাম। সালাত শেষ করার পর তিনি আমাদেরকে বললেন যে, তোমরা কি সালাত আদায় করেছ? আমরা বললাম, জুহরের সালাত আদায় করেছি। তিনি বললেন, আমি তো আসরের সালাত আদায় করেছি। লোকেরা বলল, আপনি দ্রুত আদায় করে ফেলেছেন। তিনি বললেন, আমি ঐভাবেই আদায় করি যেভাবে আমার সাহাবীদেরকে আদায় করতে দেখেছি।
