৪৯/৩৭. অধ্যায়ঃ
নারীদের সুগন্ধি ব্যবহার করে জামা'আতে আসা নিষিদ্ধ
সুনানে নাসাঈ : ৫১৩০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৩০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ، فَلَا تَمَسَّ طِيبًا» قَالَ: أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «حَدِيثُ يَحْيَى وَجَرِيرٍ أَوْلَى بِالصَّوَابِ مِنْ حَدِيثِ وُهَيْبِ بْنِ خَالِدٍ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ»
আবদুল্লাহ ইব্ন মাসউদের স্ত্রী যায়নাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের মধ্যে যে মহিলা ইশার জামাআতে অংশগ্রহণ করতে চায়, সে যেন সুগন্ধি ব্যবহার না করে।আবু আবদুর রহমান (ইমাম নাসায়ী) (রহঃ) বলেন : ইয়াহিয়া ও জারীর কর্তৃক বর্ণিত হাদীসটি উহাইব ইবন খালিদ কর্তৃক বর্ণিত হাদীসের তুলনায় সর্বাধিক বিশুদ্ধ। আল্লাহ তাআলাই ভালো জানেন।
