৪৯/৩৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫১৩৮ - সাজসজ্জা
প্রকাশ করার উদ্দেশে মহিলাদের স্বর্ণালঙ্কার পরিধান করা অপছন্দনীয়
সুনানে আন-নাসায়ী : ৫১৩৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫১৩৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ مَنْصُورًا يُحَدِّثُ، عَنْ رِبْعِيٍّ، عَنْ امْرَأَتِهِ، عَنْ أُخْتِ حُذَيْفَةَ قَالَتْ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ، أَمَا لَكُنَّ فِي الْفِضَّةِ مَا تَحَلَّيْنَ، أَمَا إِنَّهُ لَيْسَ مِنْكُنَّ امْرَأَةٌ تُحَلَّى ذَهَبًا تُظْهِرُهُ إِلَّا عُذِّبَتْ بِهِ»
হুযায়ফাহ্ (রাঃ)-এর বোন হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশে বক্তৃতা দিলেন। তাতে তিনি (ﷺ) বললেন : হে নারী সমাজ! তোমরা কি রূপার অলঙ্কার তৈরি করতে পার না? শোন, তোমাদের মধ্যে যে নারীই স্বর্ণালংকার পরিধান করে, এ কারণে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।
