৪৯/৩৯. অধ্যায়ঃ
প্রকাশ করার উদ্দেশে মহিলাদের স্বর্ণালঙ্কার পরিধান করা অপছন্দনীয়
সুনানে নাসাঈ : ৫১৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৪০
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي زَيْدٌ، عَنْ أَبِي سَلَّامٍ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، أَنَّ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ قَالَ: جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ، فَقَالَ: كَذَا فِي كِتَابِ أَبِي، أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُ يَدَهَا، فَدَخَلَتْ عَلَى فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَشْكُو إِلَيْهَا الَّذِي صَنَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْتَزَعَتْ فَاطِمَةُ سِلْسِلَةً فِي عُنُقِهَا مِنْ ذَهَبٍ، وَقَالَتْ: هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ أَبُو حَسَنٍ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالسِّلْسِلَةُ فِي يَدِهَا فَقَالَ: «يَا فَاطِمَةُ، أَيَغُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابْنَةُ رَسُولِ اللَّهِ وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ»، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَرْسَلَتْ فَاطِمَةُ بِالسِّلْسِلَةِ إِلَى السُّوقِ فَبَاعَتْهَا، وَاشْتَرَتْ بِثَمَنِهَا غُلَامًا وَقَالَ مَرَّةً: عَبْدًا وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا فَأَعْتَقَتْهُ، فَحُدِّثَ بِذَلِكَ، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْجَى فَاطِمَةَ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুক্ত ক্রীতদাস সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) এর কাছে যখন আসলেন, তখন তার হাতে একটি বড় আংটি ছিল। রসূলুল্লাহ (ﷺ) তার হাতে মৃদু আঘাত করতে লাগলেন। তিনি রসূলুল্লাহ (ﷺ)-এর মেয়ে ফাতিমা (রাঃ)-এর কাছে গেলেন এবং রসূলুল্লাহ (ﷺ) তার সাথে যে আচরণ করেছেন, তার বর্ণনা করলেন। (এটা শুনে ফাতিমা (রাঃ) একটি ঘটনা বলতে লাগলেন) ফাতিমা (রাঃ) তার গলা থেকে স্বর্ণের হার খুলে বললেন, আবু হাসান (আলী) ওটা আমাকে উপহার দিয়েছেন।এমতাবস্থায় রসূলুল্লাহ (ﷺ) আসলেন। তখন ফাতিমা (রাঃ)-এর হাতে তাঁর হার ছিল। তিনি (ﷺ) বললেন: হে ফাতিমা! তুমি কি কামনা কর যে, লোকেরা কথোপকথন করুক, রসূলুল্লাহ (ﷺ)-এর মেয়ের হাতে আগুনের হার রয়েছে। অতঃপর তিনি বের হয়ে গেলেন, আর বসলেন না। ফাতিমা (রাঃ) তখনই হারটি খুলে বাজারে পাঠিয়ে তা বিক্রি করে এবং তা তার বিনিময়ে একজন ক্রীতদাস কিনে মুক্ত করে দিলেন।এ সংবাদ শুনা মাত্রই রসূলুল্লাহ (ﷺ) বললেন : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি ফাতিমা-কে জাহান্নাম হতে রক্ষা করলেন।
