৪৯/৪৩. অধ্যায়ঃ
স্বর্ণের আংটি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৫১৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৭০
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ دُحَيْمٌ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ هُوَ ابْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ هُوَ ابْنُ سُمَيْعٍ الْحَنَفِيُّ، عَنْ مَالِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ: جَاءَ صَعْصَعَةُ بْنُ صُوحَانَ إِلَى عَلِيٍّ فَقَالَ: انْهَنَا عَمَّا نَهَاكَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالنَّقِيرِ، وَالْجِعَةِ، وَنَهَانَا عَنْ حَلْقَةِ الذَّهَبِ، وَلُبْسِ الْحَرِيرِ، وَلُبْسِ الْقَسِّيِّ، وَالْمِيثَرَةِ الْحَمْرَاءِ»
মালিক ইব্ন উমারর (রাঃ) হতে বর্ণিতঃ
সাসআহ ইবন সুওহান (রহঃ) আলী (রাঃ)-এর কাছে এসে বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে যে সব বিষয় হতে নিষেধ করেছেন, আপনিও আমাদের সে সব বিষয় হতে নিষেধ করুন।তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন- দুব্বা, হান্তাম ও নকীর নামক পাত্র ব্যবহার করতে এবং যব ও গম দ্বারা তৈরিকৃত পানীয় পান করতে। তিনি (ﷺ) আরও নিষেধ করেছেন: স্বর্ণের আংটি, রেশম কাপড় এবং লাল গদি ব্যবহার করতে।
[১] নাকীরঃ কাঠের তৈরি পাত্রবিশেষ। জাহিলী যুগে এসব পাত্রে মদ তৈরি করা হতো বিধায় মদ হারাম করার সময় এগুলো ব্যাবহারও হারাম করা হয়েছিল। পরে অবশ্য এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
