৪৯/৪৬. অধ্যায়ঃ
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত হাদীস; আর কৃতাদাহ্ (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় ভিন্নতা
সুনানে নাসাঈ : ৫১৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫১৯৩
أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الْعُمَرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي يَدِ رَجُلٍ خَاتَمَ ذَهَبٍ، «فَضَرَبَ إِصْبَعَهُ بِقَضِيبٍ كَانَ مَعَهُ حَتَّى رَمَى بِهِ»
আবূ ইদরিস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক লোকের হাতে স্বর্ণের আংটি দেখে ছড়ি দিয়ে তার আঙ্গুলে (মৃদু) প্রহার করলেন। এমতাবস্থায় সে তা খুলে ফেলে দিল।
