৪৯/৫৩. অধ্যায়ঃ
তর্জনী আঙ্গুলে আংটি পরা নিষিদ্ধ
সুনানে নাসাঈ : ৫২১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২১২
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَلِيٍّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " قُلْ: اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي " وَنَهَانِي أَنْ أَضَعَ الْخَاتَمِ فِي هَذِهِ وَهَذِهِ، وَأَشَارَ بِشْرٌ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى قَالَ: وَقَالَ عَاصِمٌ «أَحَدُهُمَا»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন: বল,اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي(আল্লাহুম্মাহদিনী ওয়া সাদ্দিদনী)।(হে আল্লাহ! আমাকে হিদায়াত দান কর এবং আমাকে সঠিকভাবে কার্য নির্বাহের তাওফিক দান কর)। আর তিনি (ﷺ) আমাকে এই এই আঙুলে আংটি পরিধান করতে নিষেধ করে তর্জনী ও মধ্যমা আঙুলের প্রতি ইঙ্গিত করলেন।
