৪৯/৫৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২১৮ - সাজসজ্জা
পায়খানায় প্রবেশের সময় আংটি খুলে রাখা
সুনানে আন-নাসায়ী : ৫২১৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২১৮
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَكَانَ فَصُّهُ فِي بَاطِنِ كَفِّهِ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ فَطَرَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ، وَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، فَكَانَ يَخْتِمُ بِهِ، وَلَا يَلْبَسُهُ»...[حكم الألباني] صحيح دون قوله ولا يلبسه فإنه شاذ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একটি সোনার আংটি পরলেন যার নাগিনা তাঁর (নবী (ﷺ) এর) হাতের তালুর দিকে রাখতেন। তখন মানুষেরাও স্বর্ণের আংটি পরিধান করতে লাগলেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর আংটি ফেলে দিলেন, তারাও তাদের আংটি ফেলে দিল। পরে তিনি (ﷺ) রূপার একটি আংটি বানিয়ে নেন এবং তা দিয়ে সিলমোহর হিসেবে ব্যবহার করতেন। তিনি (ﷺ) তা পরতেন না।
