৪৯/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২২০ - সাজসজ্জা
ঘণ্টা
সুনানে আন-নাসায়ী : ৫২২০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২২০
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ الطُّرْسُوسِيُّ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا نَافِعُ بْنُ عُمَرَ الْجُمَحِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ مُوسَى، قَالَ: كُنْتُ مَعَ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، فَحَدَّثَ سَالِمٌ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا جُلْجُلٌ»
আবূ বাক্র ইবনু মূসা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সালিম ইবনু 'আবদুল্লাহ-এর সাথে ছিলাম। তিনি তাঁর পিতার সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণনা করে বলেন, যে কাফেলার সাথে ঘণ্টা থাকে, মালায়িকাহ্ তাদের সাথে থাকে না।
