৪৯/৬১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২৩৬ - সাজসজ্জা
চুল পরিপাটি রাখা
সুনানে আন-নাসায়ী : ৫২৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২৩৬
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَنْبَأَنَا عِيسَى، عَنْ الْأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ: أَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا ثَائِرَ الرَّأْسِ فَقَالَ: «أَمَا يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ»
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাদের কাছে এসে দেখলেন, জনৈক ব্যক্তির মাথার চুল এলোমেলো। তিনি বললেন: এ ব্যক্তি কি এমন কিছু পায় না, যা দিয়ে সে তার মাথার চুল পরিপাটি করে রাখবে?
