৪৯/৬৪. অধ্যায়ঃ
ডানদিক থেকে চুল আঁচড়ানো
সুনানে নাসাঈ : ৫২৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي الْأَشْعَثُ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، وَذَكَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ، وَتَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ওজু করা, জুতা পরা এবং চুল আঁচড়ানোর সময় যথাসাধ্য ডানদিক থেকে শুরু করতে পছন্দ করতেন।
