৪৯/৭৯. অধ্যায়ঃ
নাবী (সাঃ)-এর আংটি ও এর নকশা
সুনানে নাসাঈ : ৫২৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৭৫
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، عَنْ إِسْمَعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمَ الذَّهَبِ، فَلَبِسَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ الذَّهَبِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتَمَ، وَإِنِّي لَنْ أَلْبَسَهُ أَبَدًا» فَنَبَذَهُ فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একটি সোনার আংটি বানিয়ে পরিধান করলেন। তখন লোকেরাও সোনার আংটি পরিধান করল।এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আমি এ আংটিটি পরতাম কিন্তু এখন আমি আর কখনো তা পরিধান করব না। এই বলে রাসূলুল্লাহ (ﷺ) তা ছুড়ে ফেললেন। পরে অন্যান্য লোকেরাও তাদের আংটি ফেলে দিল।
