৪৯/৮০. অধ্যায়ঃ
আংটি ব্যবহারের স্থান
সুনানে নাসাঈ : ৫২৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৮২
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْطَنَعَ خَاتَمًا فَقَالَ: «إِنَّا قَدِ اتَّخَذْنَا خَاتَمًا، وَنَقَشْنَا عَلَيْهِ نَقْشًا، فَلَا يَنْقُشْ عَلَيْهِ أَحَدٌ»، وَإِنِّي لَأَرَى بَرِيقَهُ فِي خِنْصَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি আংটি তৈরি করিয়ে বললেন: আমি নকশাখচিত একটি আংটি তৈরি করিয়েছি। অতএব কেউ যেন সেরকম নকশাখচিত না করে। আর আমি এখনও যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর কনিষ্ঠা আঙুলে ঐ আংটির শুভ্রতা প্রত্যক্ষ করছি।
