৪৯/৮২. অধ্যায়ঃ
আংটি ফেলে দেয়া এবং পরিধান ত্যাগ করা
সুনানে নাসাঈ : ৫২৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৯০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَكَانَ يَلْبَسُهُ فَجَعَلَ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ فَصَنَعَ النَّاسُ، ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَنَزَعَهُ وَقَالَ: إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الْخَاتَمَ وَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ فَرَمَى بِهِ ثُمَّ قَالَ: «وَاللَّهِ لَا أَلْبَسُهُ أَبَدًا، فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একটি স্বর্ণের আংটি বানিয়ে তা পরতেন। তিনি (ﷺ) এর নাগিনা হাতের তালুর দিকে রাখতেন। পরে লোকেরাও তাঁর মতো পরতে লাগল। তখন তিনি (ﷺ) মিম্বারে আরোহণ করে আংটিটি খুলে বললেন: আমি এ আংটিটি পরতাম এবং এর নাগিনা হাতের তালুর দিকে রাখতাম। অতঃপর তিনি (ﷺ) তা ফেলে দিয়ে বললেন : আল্লাহর কসম! আমি তা আর কখনো পরব না। এমতাবস্থায় লোকেরাও তাদের আংটি ফেলে দিল।
