৪৯/৮২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫২৯৩ - সাজসজ্জা
আংটি ফেলে দেয়া এবং পরিধান ত্যাগ করা
সুনানে আন-নাসায়ী : ৫২৯৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫২৯৩
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ، فَاتَّخَذَ النَّاسُ الْخَوَاتِيمَ، فَأَلْقَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا أَلْبَسُهُ أَبَدًا» ثُمَّ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ، فَأَدْخَلَهُ فِي يَدِهِ، ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ، ثُمَّ كَانَ فِي يَدِ عُمَرَ، ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ حَتَّى هَلَكَ فِي بِئْرِ أَرِيسٍ "
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একটি স্বর্ণের আংটি বানান এবং তার নাগিনা হাতের তালুর দিকে রেখে পরিধান করতেন। এরপর অন্য লোকেরাও আংটি বানায়। পরে রাসূলুল্লাহ (ﷺ) তা ফেলে দিয়ে বললেন : আমি আর কক্ষনো এটা পরব না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) রৌপ্য নির্মিত আংটি পরেন। পরে এই আংটি আবু বাক্র (রাঃ)-এর হাতে ছিল, এরপরে 'উমর (রাঃ)-এর হাতে ছিল। 'উমর (রাঃ)-এর পর তা 'উসমান (রাঃ)-এর হাতে ছিল; পরে তা 'আরীস' নামক কূপে পড়ে হারিয়ে যায়।
