৪৯/৮৪. অধ্যায়ঃ

সোনালী ডোরাকাটা রেশমী কাপড় ব্যবহারে নিষেধাজ্ঞা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৯৫

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ رَأَى حُلَّةَ سِيَرَاءَ تُبَاعُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوِ اشْتَرَيْتَ هَذَا لِيَوْمِ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ» قَالَ: فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ مِنْهَا بِحُلَلٍ فَكَسَانِي مِنْهَا حُلَّةً فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَسَوْتَنِيهَا، وَقَدْ قُلْتَ فِيهَا مَا قُلْتَ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا، إِنَّمَا كَسَوْتُكَهَا لِتَكْسُوَهَا أَوْ لِتَبِيعَهَا» فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مِنْ أُمِّهِ مُشْرِكًا

উমর ইব্‌ন খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মসজিদের দরজায় সোনালী ডোরাকাটা একজোড়া রেশমের কাপড় বিক্রি হতে দেখলেন। আমি বললাম : হে আল্লাহর রসূল! আপনি জুমআর দিন এবং আপনার কাছে যদি কোন প্রতিনিধি দল আসেন, তখন পরার জন্য এমন একজোড়া কাপড় ক্রয় করতেন। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা তো ঐ ব্যক্তি পরিধান করবে, আখিরাতে যার জন্য কোন অংশ নেই।পরবর্তীতে রসূলুল্লাহ (ﷺ) এর কাছে ঐ রকম কাপড় এলে, তিনি তা হতে একজোড়া আমাকে প্রদান করেন। উমর (রাঃ) বললেন: হে আল্লাহর রসূল! আপনি আমাকে এটা দিচ্ছেন, অথচ আগে আপনি এ ব্যাপারে আমাকে যা বলার বলেছেন? নবী (ﷺ) বললেন : আমি তা তোমাকে পরার জন্য দেইনি। বরং আমি এজন্য দিয়েছি যে, তুমি এটা অন্য কাউকে পরতে দিবে বা বিক্রি করে অন্য কোন কাজে ব্যবহার করবে। উমর (রাঃ) তাঁর এক মুশরিক বৈপিত্রেয় ভাইকে তা দান করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন