৪৯/৮৬. অধ্যায়ঃ
রেশমের কাপড় পরিধান করার নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৫২৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫২৯৯
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يُحَدِّثُ، أَنَّ عُمَرَ خَرَجَ فَرَأَى حُلَّةَ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اشْتَرِهَا فَالْبَسْهَا يَوْمَ الْجُمُعَةِ، وَحِينَ يَقْدَمُ عَلَيْكَ الْوَفْدُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يَلْبَسُ هَذَا مَنْ لَا خَلَاقَ لَهُ»، ثُمَّ أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلَاثِ حُلَلٍ مِنْهَا فَكَسَا عُمَرَ حُلَّةً، وَكَسَا عَلِيًّا حُلَّةً، وَكَسَا أُسَامَةَ حُلَّةً، فَأَتَاهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ: فِيهَا مَا قُلْتَ، ثُمَّ بَعَثْتَ إِلَيَّ؟ فَقَالَ: «بِعْهَا وَاقْضِ بِهَا حَاجَتَكَ أَوْ شَقِّقْهَا خُمُرًا بَيْنَ نِسَائِكَ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন উমর (রাঃ) বাজারে রেশমি জোড়া বিক্রি হতে দেখতে পেলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে উপস্থিত হয়ে বললেন : হে আল্লাহর রাসূল! আপনি এটা ক্রয় করুন, আর জুমুয়ার দিন এবং আপনার কাছে কোন প্রতিনিধি দল আসলে পরিধান করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা তো ঐ ব্যক্তিই পরিধান করবে, যার আখিরাতে কোন অংশ নেই।পরে এ রকম তিন জোড়া পোশাক রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে আনা হলে তিনি এক জোড়া উমর (রাঃ)-কে, এক জোড়া আলী (রাঃ)-কে এবং এক জোড়া উসামা (রাঃ)-কে প্রদান করলেন।তখন উমর (রাঃ) তাঁর কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল! আপনি এর পূর্বে আমাকে এ সম্পর্কে যা বলার তা বলেছিলেন, আর এখন এটা আমায় প্রদান করলেন? তিনি (ﷺ) বললেন: তুমি তা বিক্রি করে তোমার প্রয়োজন পূরণ কর অথবা তা কেটে মহিলাদের ওড়না বানিয়ে দাও।
