৪৯/৯১. অধ্যায়ঃ
রেশমী কাপড় পরার ব্যাপারে কঠোরতা; যে দুনিয়াতে তা পরবে, সে আখিরাতে পরতে পারবে না
সুনানে নাসাঈ : ৫৩০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩০৫
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا خَلِيفَةُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ قَالَ: لَا تُلْبِسُوا نِسَاءَكُمُ الْحَرِيرَ، فَإِنِّي سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَبِسَهُ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَةِ»
আব্দুল্লাহ্ইব্ন যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা নিজেদের নারীদেরকে রেশমের পোশাক পরিধান করাবে না। আমি উমর ইবনু খাত্তাব (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে দুনিয়াতে তা পরিধান করবে, আখিরাতে সে তা কক্ষনো পরিধান করতে পারবে না।
