৪৯/১০৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩৩৩ - সাজসজ্জা
লুঙ্গি টাখনুর নিচে পরা
সুনানে আন-নাসায়ী : ৫৩৩৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩৩৩
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، قَالَ: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ مِهْرَانَ الْأَعْمَشَ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: الْمَنَّانُ بِمَا أَعْطَى، وَالْمُسْبِلُ إِزَارَهُ، وَالْمُنَفِّقُ سَلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ "
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তিন শ্রেণির ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তাদেরকে [গুনাহ থেকে) পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। (তারা হলো) যে দান করে পরে খোঁটা দেয়; যে লুঙ্গি হেঁচড়িয়ে পরিধান করে, যে মিথ্যা কসমে পণ্য বিক্রি করে।
