৪৯/১১৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৩৫৮ - সাজসজ্জা
ক্বিয়ামাতের দিন ছবি অঙ্কনকারীরা যা ভোগ করবে
সুনানে আন-নাসায়ী : ৫৩৫৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৩৫৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ ابْنِ عَبَّاسٍ، أَتَاهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ، فَقَالَ: إِنِّي أُصَوِّرُ هَذِهِ التَّصَاوِيرَ، فَمَا تَقُولُ فِيهَا؟ فَقَالَ: ادْنُهْ ادْنُهْ، سَمِعْتُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً فِي الدُّنْيَا كُلِّفَ يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخِهِ»
নাযর ইব্ন আনাস (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু 'আব্বাস (রাঃ)-এর পাশে বসা ছিলাম। এ সময় 'ইরাকের এক লোক তাঁর কাছে এসে বলল : আমি ছবিগুলো অঙ্কন করি, আপনি এ ব্যাপারে কী বলেন? তিনি বললেন : কাছে এসো, 'কাছে এসো। আমি মুহাম্মাদ (ﷺ) কে বলতে শুনেছি : যে ব্যক্তি পৃথিবীতে কোন ছবি অঙ্কন করবে, কিয়ামতের দিন তাকে ঐ ছবিতে প্রাণ সঞ্চার করতে বাধ্য করা হবে কিন্তু সে তাতে প্রাণ সঞ্চার করতে অক্ষম হবে।
